ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেফতার ২৮

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৫০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৫০:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেফতার ২৮ রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেফতার ২৮
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (৬ সেপ্টেম্বর) রাতভর মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন রয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, রবিবার রাতে ইয়াবা ও গাঁজাসহ মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে শেখেরচক পঞ্চবটি গ্রামের জাফরের ছেলে মোঃ মহিম ওরফে মাহিমকে (২০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬টি ইয়াবা ট্যাবলেট ও ১৬ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৭০ টাকা জব্দ করা হয়। 

একইরাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার ভাটার পুকুরপাড়ে বাবু ওরফে ঘুটু বাবুর বসতবাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায়  ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর বুলনপুর এলাকার মোঃ বকুল ওরফে কল্কা (৪৭), গুড়িপাড়ার মোঃ মিঠু (৪২), মোঃ রানা (৩৫), মোঃ মুন্টু শেখ (৫৫), বশড়ী এলাকার মোঃ ফরমান (৫৬) এবং লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মোঃ শামসুল আলম (৪৯)।

অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলার ৫২ প্যাকেট তাস, দুটি স্মার্টফোন ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বাবু ওরফে ঘুটু বাবু (৫৫) পালিয়ে যায়। পরে তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক বাবুর বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির