ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৯:২৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৯:২৩:১২ অপরাহ্ন
থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড
টানা নয় মাসেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের উপকূলে ভিড়েছিল মার্কিন বিশাল যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। লক্ষ্য ছিল সেনাসদস্যরা কিছুদিন ছুটি কাটিয়ে নিজেদের একটু রিফ্রেশ করবেন। কিন্তু ডাঙায় পা দিয়েই বাঁধল চরম বিপত্তি। থাইল্যান্ডের আনন্দ-বিনোদনের শহর পাতায়ায় গিয়ে অতিরিক্ত মদ্যপান করে নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়লেন দুই মার্কিন নাবিক।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে একটি বারের বাইরে দুই মার্কিন সেনার হাতাহাতি দেখে পুলিশে খবর দেন স্থানীয় এক বাসিন্দা। খবর পেয়ে থাই পুলিশ এসে তাদের উদ্ধার করে এবং সোজা যৌথ নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। সেখান থেকে তাদের দ্রুত ফেরত পাঠানো হয় সেই যুদ্ধজাহাজে। 

স্থানীয় প্রশাসনের মতে, ঘটনাটি খুব বড় কিছু না হলেও থাই পুলিশ ও মার্কিন কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নেয়নি। ডাঙায় ঘুরতে গিয়ে নিয়ম ভাঙায় কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে তাদের। পাঁচ দিনের ছুটির বাকি পুরো সময়টাই এখন তাদের কাটাতে হবে জাহাজের চার দেয়ালের ভেতর বন্দি হিসেবে।

ইরান যুদ্ধসংক্রান্ত মিশনে টানা ২৮৬ দিন একটানা সাগরে ভেসে থাকার পর এই রণতরি থাইল্যান্ডে নোঙর করেছিল। দীর্ঘ দিন পরিবার থেকে দূরে থাকায় সেনাসদস্যদের অনেকেই মানসিক কষ্টে ভুগছিলেন। তাই সামান্য বিরতির জন্য শহরজুড়ে বেশ আনন্দে মেতে উঠেছিলেন মার্কিন নাবিকরা। 

স্থানীয় ব্যবসায়ীরাও ভাবছিলেন নাবিকদের আগমনে শহরের অর্থনীতি বেশ জমজমাট হবে। কিন্তু ঘোরার শুরুতেই নিয়ম ভেঙে নিজেদের ছুটি নষ্ট করলেন এই দুই নাবিক।

সূত্র: ইনডিপেনডেন্ট।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪