ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৯:১৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৯:১৬:১৫ অপরাহ্ন
২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা
চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন ২০২৭ সাল নিয়ে এক আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরান যুদ্ধ আর যুক্তরাষ্ট্রের ভেতরের তীব্র রাজনৈতিক কোন্দল মিলে সামনের দিনগুলোতে দেশটিতে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। 

এর আগে ডোনাল্ড ট্রাম্পের জয় ও মধ্যপ্রাচ্য যুদ্ধের মতো ঘটনার সঠিক পূর্বাভাস দিয়ে নজর কেড়েছিলেন তিনি।

জিয়াংয়ের মতে, চলমান ইরান সংঘাত শেষ পর্যন্ত এক রক্তক্ষয়ী স্থলযুদ্ধে রূপ নেবে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এমনভাবে আটকে পড়বে যে সেখান থেকে বের হতে তাদের ১০ থেকে ২০ বছর পর্যন্ত লেগে যেতে পারে। যুদ্ধের বিপুল সেনা চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রে আবারও ১৮ বছর বয়সি তরুণদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে ভর্তি করা শুরু হতে পারে। একই সাথে দেশের বড় বড় শহরগুলোতে বিশৃঙ্খলা সামলাতে ভারী অস্ত্রসহ নামানো হতে পারে সেনা ও সীমান্ত পুলিশ।

তিনি আরও সতর্ক করেছেন যে, যুদ্ধের কারণে সমুদ্রের গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেল, গ্যাস ও সারের দাম হু হু করে বাড়বে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজার ধসে পড়ার সাথে সাথে মার্কিন অর্থনীতিও মারাত্মক মন্দায় পড়বে। 

সব মিলিয়ে ২০২৭ সালের মধ্যে জিনিসপত্রের আকাশছোঁয়া দাম এবং জোরপূর্বক সেনাবাহিনীতে নেওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে ছড়িয়ে পড়বে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধ।

সূত্র: ডেইলি মেইল।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির