ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৮:২০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৮:২০:৩৯ অপরাহ্ন
বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন
বিলাসবহুল হোটেলের শৌচাগারে কমোডের পাশে থাকে একটি ফোন। আপনি কি কখনও খেয়াল করেছেন? দামি হোটেলের বাথরুমে ঢুকেছেন, বিলাসবহুল বাথটাব, ঝকঝকে আয়না, আর ঠিক কমোডের পাশে দেওয়ালে একটা টেলিফোন ঝুলছে! মনে প্রশ্ন আসতেই পারে, এই যুগে যেখানে সবার হাতে মোবাইল, সেখানে শৌচাগারে আবার ল্যান্ডফোন কেন? কেউ কি বাথরুমে বসে অফিসের মিটিং করেন নাকি?

আসলে এর সঙ্গে আপনার সুরক্ষার সম্পর্ক আছে।

এর আসল নাম ‘ইমার্জেন্সি ফোন’। ধরুন শৌচাগারের ভিজে মেঝেতে পা পিছলে আপনি পড়ে গেলেন, পা ভাঙলো বা কোমরে চোট পেলেন। আপনি চিৎকার করছেন, কিন্তু বাইরে কেউ শুনতে পাচ্ছে না, কারণ দরজা বন্ধ, ঘরটা অনেক বড়। আপনার মোবাইলটা আবার বাইরে বিছানায় চার্জে বসানো। তখন আপনি কী করবেন? তখন কমোডের পাশের ওই ফোনটাই তখন আপনাকে বাঁচাবে। ওতে কোনও নম্বর ডায়াল করতে হয় না, শুধু রিসিভার তুললেই বা একটা লাল বোতাম টিপলেই সরাসরি রিসেপশন বা হোটেলের ইমার্জেন্সি টিমের কাছে কল চলে যায়। তা ছাড়া অনেক বয়স্ক মানুষ হোটেলে থাকেন। শৌচাগারে স্নানের সময় কোনও রকম শারীরিক অসুবিধা বোধ করলে তখন ওই ফোনটাই ভরসা। সোজা কথায়, এটা ফোন নয়, এটা বাথরুমের ভিতরের আপৎকালীন ঘণ্টা বা কলিং বেল।

আশির দশকে, যখন ল্যান্ডলাইন ফোনও সবার বাড়িতে ছিল না, তখন বিলাসবহুল হোটেলের শৌচাগারে ফোন থাকাটা ছিল তাঁদের ‘স্টেটাস সিম্বল’। তার পর এল মোবাইলের যুগ। ফোনের স্টেটাস সিম্বল হয়ে থাকার যুগ ফুরোল। কিন্তু ফোনটা রয়ে গেল, শুধু তার মানে বদলে গেল। এখন ওটা আর বিলাসিতা নয়, ওটা হয়ে গিয়েছে সুরক্ষার হাতিয়ার। অতিথির প্রত্যাশা বদলেছে। এখন মানুষ সবার আগে নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়। তাই পুরনো দিনের বিলাসিতার প্রতীকটাই এখন হয়ে গিয়েছে নতুন যুগের এমার্জেন্সি টুল। প্রযুক্তি বদলেছে, অতিথির চাহিদা বদলেছে, হোটেলের নিরাপত্তার নিয়মও বদলেছে—আর এই সব বদলের সাক্ষী হয়ে দেওয়ালে ঝুলে আছে শৌচাগারে রাখা ওই সামান্য টেলিফোনটা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪