ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক

নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৮:০৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৮:০৪:১২ অপরাহ্ন
নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার
বিপর্যয়ের ১০ দিন পরে নেপালে জীবিত অবস্থায় উদ্ধার করা হল আরও দু’জনকে। এক জনকে উদ্ধার করা হয়েছে ত্রিশূলী নদীর এক জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে। অপর জন আটকে ছিলেন নুয়াকোট জেলায় কাদামাটিতে চাপা পড়া একটি চারতলা বাড়িতে। দু’জনকেই উদ্ধারের পর হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

শুক্রবার ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে দু’জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। উভয়েই নেপালি শ্রমিক। তার পরের দিন, শনিবার সকালে ত্রিশূলীরই এক জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হল এক চিনা শ্রমিককে। তিনি ত্রিশূলী নদীর উপর কোন জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গে আটকে ছিলেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।

শনিবার সকালে নেপালি সেনার নেতৃত্বে, দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারী দলের সহায়তায় ওই শ্রমিককে উদ্ধার করা হয়। প্রায় ২২৫ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ থেকে ওই শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানাচ্ছেন নেপালি কর্তৃপক্ষ। সে দেশের সেনা ওই উদ্ধার অভিযানের একটি ভিডিয়োও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, উদ্ধার হওয়া শ্রমিককে একটি হেলিকপ্টারে নিয়ে যাওয়া হচ্ছে। হেলিকপ্টারের মধ্যেই নেপালি সেনার এক চিকিৎসক ওই শ্রমিকের চিকিৎসা করছেন।

শনিবার নুয়াকোট জেলার বেত্রাবতী থেকে উদ্ধার করা হয়েছে ৬৪ বছর বয়সি এক মহিলাকে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যাওয়া একটি চারতলা বাড়িতে গত ১০ দিন ধরে আটকে ছিলেন তিনি। নেপালি পুলিশ জানাচ্ছে, ওই বাড়িটির উপরের তলা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পরে তাঁকে সেনার হেলিকপ্টারে মৈথিলী ব্যারাকে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে ওই প্রৌঢ়ার।

গত ২৬ অগস্ট নেপালের ভোটেকোশী নদীতে হড়পা বান নেমেছিল। ওই বিপর্যয়ের পর থেকে উদ্ধার অভিযান শুরু করেছে নেপালি সেনা এবং পুলিশ। ভারত-সহ বিভিন্ন দেশ থেকেও উদ্ধার অভিযানে সাহায্য করা হচ্ছে। এ পর্যন্ত ১৩০০-র বেশি দেহ উদ্ধার হয়েছে। এখনও খোঁজ নেই প্রায় ৫ হাজার জনের। সময় যত এগোচ্ছে, তাঁদের জীবিত উদ্ধারের আশা তত ক্ষীণ হচ্ছে।

শনিবার সকালে চিনা সংবাদমাধ্যম ‘সিসিটিভি’ একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে উদ্ধারকারী দলের দু’জন সদস্য এক ব্যক্তিকে জীবিত অবস্থায় সুড়ঙ্গ থেকে বার করে আনছেন। নেপালি কর্তৃপক্ষ জানিয়েছেন, ত্রিশূলীর বিপর্যস্ত এলাকাজুড়ে যে জলবিদ্যুৎকেন্দ্রগুলি রয়েছে, সেগুলির প্রায় ৯০০ শ্রমিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁদের মধ্যে প্রায় ৫০০ জন বিভিন্ন সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে রয়েছেন বলে অনুমান কর্তৃপক্ষের।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু