ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৭:৫৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৭:৫৪:১৬ অপরাহ্ন
বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা
‘বিগ বস‌্‌ ২০’-তে প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছেন অভিনেত্রী ঈশা রিখী। এর কয়েক দিন আগেই র‍্যাপার বাদশার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। মার্চ মাস থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ঈশার মা পুনম রিখী সমাজমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি ভাগ করার পর সেই জল্পনা আরও তীব্র হয়।

‘বিগ বস্‌ ২০’-এর সম্প্রচারের আগে এক সাক্ষাৎকারে প্রথম বার বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন ঈশা। অভিনেত্রী জানান, প্রথম থেকেই তিনি সম্পর্কটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। কারণ, ব্যক্তিগত জীবনকে তিনি কখনও প্রকাশ্য আলোচনার বিষয় বানাতে চাননি। কিন্তু এই সময়ে তাঁর সার্বিক অভিজ্ঞতা অত্যন্ত কঠিন ছিল। এমনকি বার বার নিজেকেই তিনি প্রশ্ন করতেন, “আমি কী ভুল করেছিলাম?”

ঈশা জানান, তিনি আসলে যাঁকে ভালবাসতেন, তাঁকে এবং তাঁদের সম্পর্ক— দু’টোকেই রক্ষা করার চেষ্টা করছিলেন। দু’জন মানুষের মধ্যে ঘটে যাওয়া বিষয়কে কখনও প্রকাশ্যে এনে নাটকের পর্যায়ে নিয়ে যেতে চাননি তিনি। তাঁদের বিয়ের ছবি ঈশা নিজে সমাজমাধ্যমে ভাগ না করলেও তাঁর মা সেই ছবি প্রকাশ্যে আনেন। বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে একাধিক বার তাঁর ঝগড়াও হয়েছিল বলে জানান অভিনেত্রী। তবে পরবর্তীকালে তিনি বুঝতে পারেন, যা হওয়ার হয়ে গিয়েছে এবং বিষয়টি তাঁর নিয়ন্ত্রণের বাইরে।

সেই সময় তিনি ভীষণ ভয় পেয়েছিলেন বলেও জানান ঈশা। কারণ, তাঁর মা একরকম কথা বলছিলেন, অন্যদিকে বাদশা বলছিলেন সম্পূর্ণ অন্য কথা। ফলে পরিস্থিতি নিয়ে তিনি নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন বলে জানান।

ঈশার কথায়, “ছবিগুলো পোস্ট হওয়ার পর আমরা অনেক বার কথা বলেছিলাম। ও আমাকে অন্য একটা ছবি দেখাচ্ছিল, যেটা আসল ছবি ছিল না। আমি নিজেকেই প্রশ্ন করছিলাম— আমি কী করে এতটা বোকা হতে পারি? ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।” তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি নিজেকে প্রতারিত মনে করেন? উত্তরে ঈশা বলেন, “প্রতারিত? হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।”

এখনও পর্যন্ত ঈশার এই মন্তব্যের বিষয়ে বাদশার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪