ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

আমিরের কারণেই শেষ হয়েছিল সম্পর্ক!

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০২:৩৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০২:৩৯:৩৩ অপরাহ্ন
আমিরের কারণেই শেষ হয়েছিল সম্পর্ক! ছবি: সংগৃহীত
ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে আমির খান। একের পর এক নারীর সঙ্গে নাম জড়িয়ে যায়, প্রচারের আলো তাঁর পিছু ছা়ড়ে না। বর্তমানে তিনি বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু এর আগে এক দীর্ঘ সময় ফাতিমা সানা শেখের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডের আনাচে কানাচে। আমিরের বাড়িতে যাতায়াত ছিল অভিনেত্রীর।

আমিরের-কন্যা আইরা ছিলেন ফাতিমার প্রিয় বন্ধু। আইরার জন্মদিন থেকে বাগ্‌দান সব অনুষ্ঠানেই ছিলেন ফাতিমা। কিন্তু আচমকাই যোগাযোগ ছিন্ন হয় খান পরিবারের সঙ্গে। আইরার বিয়েতেও দেখা যায়নি ফাতিমাকে। তবে কি বাবার কারণেই মেয়ের সঙ্গে সম্পর্ক শেষ করেন ফাতিমা?

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে দাম্পত্যে ইতি টানেন আমির। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। সেই বিচ্ছেদের পরেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। ‘দঙ্গল’ ছবিতে আমিরের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা। অসমবয়সী এই প্রেম নিয়ে এক সময় বিস্তর চর্চা হয় বলিউডে। যদিও বরাবরই মুখে কুলুপ এঁটে ছিলেন আমির-ফাতিমা। কিন্তু আমিরের মেয়ের সঙ্গে কী ভাবে আলাপ হল ফাতিমার? এ বার সেটাই খোলসা করলেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘‘বছর কয়েক আগে আমার থেরাপির প্রয়োজন ছিল, সেই সূত্রে আইরার সঙ্গে যোগাযোগ তৈরি হয়। আমি একা নয়, আমার কিছু বন্ধুবান্ধবও থেরাপির প্রয়োজনে ওর সঙ্গে যোগাযোগ করে। সেই সময় প্রচুর সাহায্য করেছে আমাকে। খুবই বড় মনের মেয়ে আইরা। সকলকে সাহায্য করতে ভালবাসে, খুব যত্ন নিতে পারে মানুষের।’’ এক সময় আইরা ও আমিরের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন, এখনও প্রায় মুখ দেখাদেখি বন্ধ। যদিও শোনা যাচ্ছে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তমন্না ভাটিয়ার প্রাক্তন প্রেমিক বিজয় বর্মার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। যদিও ফাতিমা নিজেকে ‘সিঙ্গল’ বলেই দাবি করে এসেছেন বরাবর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ