ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ মাদকসেবীর কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন তানোর-বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ ! জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা

রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৫:৫৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৫:৫৭:১২ অপরাহ্ন
রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ  গ্রেপ্তার ২ রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীতে দুইজন মাদক কারবারী ও অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে মো: মিজান (৩৩) ও আসাম কলোনী (রবের মোড়) গ্রামের মো: জসিমের ছেলে মো: সজিব হোসেন জেমি (২৭)।

শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, মো: মিজানের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ও ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সজিবের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি জুয়া/বেটিং অ্যাপসসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সজিব দীর্ঘদিন যাবৎ মিজানের সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান, আসামি মিজান ও সজিবের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া, আসামি সজিবের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আসামি মো: মিজান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৬টি মাদক ও ৫টি পেনাল কোড আইনে মোট১১টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়া গ্রেপ্তারকৃত অপর আসামির বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ১টি মাদক ও চন্দ্রিমা থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪