ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

'ছাগলের বাচ্চা' বলা সেই গালবাজ বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান!

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:০৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:০৫:৩৯ অপরাহ্ন
'ছাগলের বাচ্চা' বলা সেই গালবাজ বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান! 'ছাগলের বাচ্চা' বলা সেই গালবাজ বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান!

নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও চেয়ারম্যান পদকে 'ছাগলের তিন নম্বর বাচ্চা' বলে গালি দেওয়া সেই ব্যাক্তিকেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফলে চরম সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ সোসাইটি। এ নিয়ে সোসাইটির সদস্যসহ নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

২০২৪ সালের ২২ মে জ্যাকসন হাইটসের স্মার্ট টেক-এ অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেডের এক সভায় সাবেক আহবায়ক শাহ নেওয়াজ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনার এক পর্যায়ে নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও চেয়ারম্যান  এম এ আজিজকে 'ছাগলের তিন নম্বর বাচ্চা' বলে গালি দেন। শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড হলো ছাগলের 'তিন নম্বর বাচ্চা'। তার এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব ও সাধারন সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। তারা এ ধরনের মন্তব্য তাৎক্ষণিকভাবে প্রত্যাহারেরও দাবি জানান।  কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার তো দুরের কথা কারও কাছে দুঃখ প্রকাশও করেননি। পরদিন এ প্রসঙ্গটি তার কাছে তুলে ধরার পর বিব্রত অবস্থায় পড়েন সোসাইটির অপর এক নেতা সারোয়ার খান বাবু।

বাংলাদেশ সোসাইটির অন্যতম সদস্য সারোয়ার খান বাবু বলেন, ঘটনার পরদিন ২৩ মে ২০২৪ জ্যাকসন হাইটসে ব্যবসায়ী শাহ নেওয়াজের সাথে তার দেখা হয় নবান্ন রেস্টুরেন্টের সামনে। সোসাইটিকে নিয়ে বিরুপ মন্তব্যের বিষয়টি  তিনি শাহ নেওয়াজের কাছে তুলে ধরেন। বাবু শাহনেওয়াজকে বলেন, আপনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি এবং নিজেও বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতির পদে নির্বাচন করেছেন। সোসাইটিকে নিয়ে এমন বাজে মন্তব্য করার অধিকার আপনার নাই। দু’য়েক কথার পর তিনি আজিজের ব্যক্তিগত, ব্যবসায়িক ও পারিবারিক বিষয়ে নানা কথা বলেন। এক পর্যায়ে শাহ নেওয়াজ উত্তেজিত হয়ে অনেক লোকের সামনেই বলেন ‘আই উইল শুট আজিজ’। এসময় আকতার হোসেন নামের নামে আরও একজন প্রবাসীসহ অনেকেই উপস্থিত ছিলেন বলে জানান সারোয়ার খান বাবু।

৪ জুন ২০২৪ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে সাংবাদিক সম্মেলনে নিউ ইয়র্কের হোম কেয়ার ব্যবসায়ী শাহ নেওয়াজ প্রকাশ্যে সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজকে গুলি করার  হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে বাবু প্রকৃত ঘটনার বর্ণনা তুলে ধরে বলেন, প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে কেউ গুলি করার হুমকি দিতে পারেন না। বিশেষ করে যুক্তরাষ্ট্রে। এ বিষয়ে যদি আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হয় তিনি সাক্ষ্য দিবেন।

এদিকে বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল নির্ধারনের বিষয়ে আপত্তি করায় প্যারেডের যুগ্ম আহবায়ক সৈয়দ আকিকুর রহমান ফারুকের গায়ে হাত তোলেন আহবায়ক শাহ নেওয়াজের স্ত্রী রানো নেওয়াজ।

ফারুক বলেন, উপস্থিত সবার সামনেই একজন মহিলা তার গায়ে হাত তুলেছে। কিন্তু কেউই তেমনভাবে কোন প্রতিবাদ করেনি। তাকে অপমানিত করার জন্য তিনি বিচার চেয়েছিলেন। কিন্ত সেই বিচার আর কেউ করেননি।

 অপর দিকে গত ৪ মে রোববার বাংলাদেশ সোসাইটি ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টির সদস্যদের যৌথ সভা এক সভায়  বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও সাবেক চেয়ারম্যানকে 'ছাগলের তিন নম্বর বাচ্চা' বলে গালি দেওয়া সেই ব্যাক্তিকেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করায় চরম সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ সোসাইটি। সোসাইটির সদস্যসহ  নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা