ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা! সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

রাঙ্গামাটিতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০২:২৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০২:২৫:৪৩ অপরাহ্ন
রাঙ্গামাটিতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ প্রতিকী ছবি
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দু’টি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা যাত্রী মো. হানিফ মিয়া (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হানিফ মিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতের নাম জানা যায়নি। 

স্থানীয়ারা জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া চৌমুহনী থেকে রাজস্থলীর উপজেলায় আসার পথে  আসার পথে ইসলামপুর জামতলা এলাকায় দুটি যাত্রীবাহী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টান মিশনারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চন্দ্রঘোনা খ্রিস্টান মিশনারি হাসপাতালের পরিচালক ড. প্রবীর খিয়াং বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছে। নিহতের মরদেহ তার বাড়িতে নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫