রাজশাহীর পবা উপজেলার চক জামিরা গ্রামে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে আজ (২ সেপ্টেম্বর) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণ নারীদের সচেতনতা বৃদ্ধি, সরকারের উন্নয়নমূলক উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়।
রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। সহকারী পরিচালক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য মোসা. মনজুরা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. তৌহিদুজ্জামান বলেন, বর্তমান সরকার তার নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে অনেকটা পথ এগিয়ে গেছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঢাকায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ এবং কৃষি ঋণ মওকুফের মতো বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে।
তিনি বলেন, অল্প দিনের মধ্যেই প্রতিটি গ্রামে ফ্যামিলি কার্ডের জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে জরিপ পরিচালনা করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা পেতে সুবিধাভোগীদের নগদ, বিকাশ, উপায় অথবা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
মোবাইল আর্থিক সেবা ও ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মোবাইল আর্থিক সেবায় নানা ধরনের প্রতারণা হচ্ছে। কোনো অবস্থাতেই পাসওয়ার্ড বা ওটিপি কারও সঙ্গে শেয়ার করা যাবে না। প্রতারক চক্র
বিভিন্ন কৌশলে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবার ক্ষেত্রেও মানুষ প্রতারণার শিকার হচ্ছে।
এ সময় তিনি বিকাশের তথাকথিত ‘ওয়েলকাম পার্টি’, ‘ইমো পার্টি’, ‘জিনের বাদশা’, ‘বিদেশের টিকিট পার্টি’, ‘অনলাইন ইনভেস্টমেন্ট’, উপবৃত্তি ও বয়স্ক ভাতার টাকা জালিয়াতি, সরকারি নম্বর ক্লোন, ভিডিয়ো ব্ল্যাকমেইলিং, হুন্ডি, ক্রিপ্টোকারেন্সি, চাকরির প্রলোভন ও ব্যাংক কার্ড জালিয়াতিসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকা-ের কথা তুলে ধরেন।
এসব প্রতারণা থেকে সতর্ক থাকতে তিনি নারীদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে নাফেয়ালা নাসরিন বলেন, বর্তমান সময়ে দুটি বড়ো সমস্যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে ছেলেদের ক্ষেত্রে মাদক এবং মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ। বাল্যবিবাহ একটি সন্তানের ভবিষ্যৎ গড়ার পথ রুদ্ধ করে দেয়। অন্যদিকে মাদক কেড়ে নিচ্ছে সন্তানদের জীবন।
তিনি উপস্থিত মায়েদের নিজ নিজ সন্তানকে বাল্যবিবাহ থেকে বিরত রাখা এবং সন্তান যেন মাদকাসক্ত না হয়, সেদিকে কঠোর নজর রাখার আহ্বান জানান।
সমাবেশে সরকারের নির্বাচনি ইশতাহার বাস্তবায়নের অগ্রগতি ছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং উত্তম চর্চা নিয়ে আলোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক