ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি পুরুষে দুর্গাপুর, নারীতে গোদাগাড়ীর শিরোপা রাজশাহী তায়কোয়ানডো দোজাং রানার্সআপ ট্রফি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস

“দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক”

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৯:০১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৯:০১:৩৫ অপরাহ্ন
“দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক”
রাজশাহীর পুঠিয়ায় দিনের বেলায় দুই শিক্ষক ও এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার গাং ধোপাপাড়ার হিন্দুপাড়া ও কারিগরপাড়া এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে। এতে এক শিক্ষিকার ৫ থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৪৪ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অপর এক শিক্ষকের বাসা থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা চুরি যাওয়ার দাবি করা হয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্য, দিনের বেলায় বাড়িগুলো ফাঁকা থাকার সুযোগে চোরেরা তালা খুলে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

গাং ধোপাপাড়ার হিন্দুপাড়া এলাকার বাসিন্দা ও শিক্ষক সুলতা রানী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়ে চলে যান। বাড়িতে তখন অন্য কোনো সদস্য ছিলেন না। বিকেলে ফিরে তিনি দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো। পরে ড্রয়ার খুলে দেখেন, সেখানে রাখা প্রায় ৫ থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নেই।

সুলতা রানী বলেন, “এই বাসায় থাকতে এখন নিজেকে সম্পূর্ণ অনিরাপদ মনে হচ্ছে। সকালে স্কুলে চলে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সব এলোমেলো। স্বর্ণ ও টাকা নেই। আমি খুব আতঙ্কের মধ্যে রয়েছি।”

একই উপজেলার ধোপাপাড়া কারিগরপাড়া এলাকায় শিক্ষক খলিলুর রহমানের বাসা থেকেও দিনের বেলায় প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তিনি এখনো থানায় কোনো অভিযোগ করেননি।

এদিকে সিঙ্গাপুরপ্রবাসী পরেশ কুমারের বাড়িতেও একই দিন তালা খুলে প্রবেশের ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকায় চোরেরা কী কী নিয়ে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রেখে যাওয়ার কথা জানিয়েছেন পরেশ কুমারের স্ত্রী তৃপ্তি রানী।

তিনি জানান, এর আগেও তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু ভয় ও আতঙ্কের কারণে সে সময় থানায় অভিযোগ করা হয়নি।

তৃপ্তি রানী বলেন, “বাড়ির তালা খুলে ভেতরে ঢুকে ট্রাংক থেকে লাগেজ বের করে খাটের ওপর রাখা হয়েছে। এখনো বুঝতে পারছি না কী কী হারিয়েছে। এর আগেও বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার চুরি হয়েছে।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুঠিয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ না করায় প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারে বলে তাদের ধারণা। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বাড়ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভুক্তভোগীদের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “ঘটনার কথা শুনে আমি নিজেই সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। এখনো মামলা হয়নি। তারা থানায় আসতে চেয়েছেন। অন্যরা এখনো আমাদের কিছু জানায়নি বা থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, দিনের বেলায় বসতবাড়িতে একের পর এক চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮