ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৮:৫৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৮:৫৭:১৫ অপরাহ্ন
নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের  মৃত্যু, আটক  ৩ নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩
নওগাঁর নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে  প্রতিপক্ষের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুড়া (মালীপাড়া) এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় নিহতের স্ত্রী থানায় এজাহার করেছেন। 

নিহত প্রতিবন্ধী যুবকের নাম সজল মালী (৩০)। বাবার নাম জিতেন মালী। বাড়ি উপজেলার হাসুড়া গ্রামে। 

আটক তিনজন হলেন একই গ্রামের মানিক মালীর স্ত্রী শ্রীমতি মুক্তি রানী (৩৬),  মৃত মদন মালীর স্ত্রী  শ্রীমতি মন্ডবি মালী (৫৮),  ও রতন মালীর স্ত্রী শ্রীমতি মালা রানী (২৮)। 

এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজল মালী একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। 

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী শ্রীমতি মুক্তি রানী,  শ্রীমতি মন্ডবি মালী ও শ্রীমতি মালা রানী সজলকে গালমন্দ করে। আগের দিনের ঘটনার জের ধরে বুধবার (২ সেপ্টেম্বর,)  সকালে ওই তিনজন পুনরায়  সজল মালীর  বাড়ির সামনে এসে তাঁর স্ত্রী দুলালী মালীর সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে তিনজন মিলে দুলালী মালীকে মারধর করতে লাগে।  মারধরের এক পর্যায়ে   স্ত্রীকে বাঁচাতে সজল মালী এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে  আমের ডাল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।  এতে ঘটনাস্থলেই সজল মালী মারা যায়। 

থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জন নারীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক