ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৮:৪৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৮:৪৭:৪৩ অপরাহ্ন
রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নদীর ধারে খেলতে গিয়ে তীর্ণই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকার তীর্ণই নদী থেকে শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশুরা হলো,জগদল গ্রামের আবুল কালামের ছেলে কাউসার আলী (৫) এবং একই গ্রামের জাহিদ হাসানের ছেলে রেহেশান (৪)।

পুলিশ ও পারিাবরিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশে তীর্ণই নদীর পাড়ে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে । এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো জগদল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী মুঠো ফোনে জানান, ঘটনাটি অত্যন্ত দু:খজনক।​পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার