ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৮:৩৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৮:৩৩:০৫ অপরাহ্ন
গুরুদাসপুরে মানবতার সেবায়  রাশিদ-নিলু ফাউন্ডেশন গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন
নাটোরের গুরুদাসপুরে অসুস্থ রোগী, কৃতি শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের টাকা প্রদান করেছে সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান ‘রাশিদ-নিলু ফাউন্ডেশন’।

বুধবার বিকেল ৪টায় পৌর সদরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুদান দেয়া হয়। জানা যায়, আমেরিকা প্রবাসী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন কৃতি শিক্ষার্থী, ১৫টি ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান, ১১০ জন দুস্থ অসহায় রোগীর মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার অনুদান তুলে দেন।

ফাউন্ডেশনের উপদেষ্টা আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, অধ্যক্ষ হারুনুর রশিদ, অধ্যক্ষ আফছার আলী,প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ব্যবসায়ী নাজিম উদ্দীন সরদার, সাংবাদিক আলী আক্ধসঢ়;কাছ, শিক্ষার্থী সাবিহা ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চলনবিল প্রবাহের প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হক খোকন।

অনুদানপ্রাপ্ত অসুস্থ শুকুর মাহমুদ, মো. খুদু, রোকিয়া বেগমসহ অনেকে জানান, রাশিদ-নিলু ফাউন্ডেশনের আর্থিক অনুদান তাদের বাঁচার পথ দেখিয়েছে।

কৃতি শিক্ষার্থী সাবিহা বলেন- আমাদের উপবৃৃত্তির টাকা দিয়ে উৎসাহিত করায় রাশিদ-নিলু ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রবাসী রাশিদুল ইসলামের দুুই ছেলে রিদন তালহা ইবনে রাশিদ ও জুবায়ের ইসলাম রাহাত পিতা মাতার দেখানো পথ অনুসরণ করে আগামীতে ফাউন্ডেশনটির কার্যক্রম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশিদুল ইসলাম বলেন- ‘২০২১ সালে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতে কার্যক্রম বৃদ্ধির আরো বড় পরিকল্পনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার