ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৩:৪৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৩:৪৮:২১ অপরাহ্ন
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে তৈরি একটি ভুয়া ও আপত্তিকর এআই ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই অভিনেত্রীর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং সেখানে তাকে দেখানো হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে শালিনীকে আপত্তিকর অবস্থায় দেখানো হয়েছে বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রী জানান, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

শালিনী পাণ্ডে বলেন, প্রযুক্তির অপব্যবহার করে বিশেষ করে নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষতি করার এমন প্রবণতা অত্যন্ত বিরক্তিকর ও উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘মানসিক নির্যাতন’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

ভুয়া ভিডিওটি ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, কেউ ভিডিওটি দেখে থাকলে সেটি শেয়ার, ফরোয়ার্ড বা ডাউনলোড না করতে। একই সঙ্গে ভিডিওটির বিরুদ্ধে দ্রুত রিপোর্ট করার অনুরোধও জানিয়েছেন তিনি।

এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও বিকৃত করে ভুয়া কনটেন্ট তৈরির প্রবণতা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অপব্যবহার ব্যক্তির সম্মতি, গোপনীয়তা ও সামাজিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

উল্লেখ্য, ২০১৭ সালে বিজয় দেবরাকোন্ডার বিপরীতে তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় শালিনী পাণ্ডের। এরপর তেলেগু, তামিল ও হিন্দি ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। ‘মহানতি’, ‘১১৮’, ‘১০০% ভালোবাসা’, ‘জয়েশভাই জোড়দার’ ও ‘মহারাজ’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।

সর্বশেষ পুলকিত সম্রাট, বরুণ শর্মা ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রাহু কেতু’ সিনেমায় অভিনয় করেছেন শালিনী পাণ্ডে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন