ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৩:১৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৩:১৩:৩৩ অপরাহ্ন
নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে
সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সম্ভাব্য নতুন বেতন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর হলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মূল বেতন এবং বিভিন্ন ভাতা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

নতুন পে স্কেলে সরকারি চাকরির ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। তবে পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতিটি গ্রেডের মূল বেতন। প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পান। বিদ্যমান বেতন কাঠামোয় এ গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১১ হাজার টাকা। নতুন পে স্কেলের প্রস্তাব অনুযায়ী, তা বেড়ে ২৪ হাজার টাকা হতে পারে।

চাকরির মেয়াদ অনুযায়ী ইনক্রিমেন্ট যুক্ত হলে ১৩তম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ৫৮ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

প্রস্তাবিত হিসাব অনুযায়ী, নতুন বেতন কাঠামোর ধাপগুলো পুরোপুরি কার্যকর হলে ২০২৮ সালে নতুন নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষকের মোট বেতন-ভাতা প্রায় ৪০ হাজার টাকা হতে পারে। তবে বর্তমানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে হিসাব আলাদা হবে। চাকরির মেয়াদ ও ইতোমধ্যে পাওয়া ইনক্রিমেন্ট বিবেচনায় তাদের মোট বেতন-ভাতা প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বর্তমানে ১০ম গ্রেডে বেতন পান। বিদ্যমান কাঠামোয় এ গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১৬ হাজার টাকা। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ৩২ হাজার টাকা করার কথা বলা হয়েছে।

ইনক্রিমেন্ট যুক্ত হলে ১০ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ধাপে ধাপে মূল বেতন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। প্রথম ধাপে ১৬ হাজার টাকা থেকে ৫০ শতাংশ বাড়িয়ে ২৪ হাজার টাকা করা হবে। পরবর্তী ধাপে আরও ৪ হাজার টাকা যোগ হয়ে মূল বেতন দাঁড়াবে ২৮ হাজার টাকা। তৃতীয় ধাপে আরও ৪ হাজার টাকা বাড়িয়ে তা ৩২ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

২০২৮ সালের জানুয়ারি থেকে বাড়িভাড়াসহ নতুন ভাতাগুলো কার্যকর হলে ১০ম গ্রেডের একজন প্রধান শিক্ষকের প্রারম্ভিক মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।

নতুন পে স্কেল কার্যকর হলেও নতুন নিয়োগ পাওয়া শিক্ষক এবং বর্তমানে কর্মরত শিক্ষকদের বেতন একই হবে না। পুরোনো শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান মূল বেতন, চাকরির মেয়াদ এবং ইতোমধ্যে পাওয়া ইনক্রিমেন্টের সংখ্যা বিবেচনায় নিয়ে নতুন বেতন নির্ধারণ করা হবে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে হয়। বাকি ২০ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়। ফলে একই গ্রেডে থাকা প্রধান শিক্ষকদের মধ্যেও চাকরির অভিজ্ঞতা অনুযায়ী মূল বেতনে পার্থক্য থাকতে পারে।

তবে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেলেও প্রাথমিকের শিক্ষকরা ঠিক কত টাকা মূল বেতন ও ভাতা পাবেন, তার চূড়ান্ত হিসাব এখনো নির্ধারিত হয়নি। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হলে বেতন বাস্তবায়নের ধাপ, বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক