ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান নীতি টেলর

আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০২:৫৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০২:৫৬:৩২ অপরাহ্ন
আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু

আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগস্টে ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জন কন্যাশিশু। এ ছাড়া দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৩ জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুজনকে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরও ১৪ জনকে।

প্রতিবেদনে আরও বলা হয়, মাসটিতে ৫৫ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৪৫ জন নারী ও ১০ জন কন্যাশিশু। রহস্যজনক মৃত্যু হয়েছে ২৬ জনের।

এ ছাড়া যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪ জন, উত্ত্যক্তকরণের ৯ জন এবং সাইবার সহিংসতার শিকার হয়েছেন ৭ জন। যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন ৩ জন এবং নিহত হয়েছেন ৩ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন।

আগস্টে পাঁচজন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, যাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আত্মহত্যা করেছেন ১৩ জন নারী ও শিশু। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একজন এবং আত্মহত্যার চেষ্টায় একজন কন্যাশিশুর তথ্যও পাওয়া গেছে। পাশাপাশি বাল্যবিবাহের পাঁচটি চেষ্টা প্রতিরোধ করা হয়েছে।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, এসব তথ্য শুধু গণমাধ্যমে প্রকাশিত ঘটনার ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে। তাই নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতার প্রকৃত চিত্র আরও ব্যাপক হওয়ার আশঙ্কা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত