ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

'আমি আছি, মরি নাই রে ভাই'........ মাহি

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:৫৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:৫৯:২৩ অপরাহ্ন
'আমি আছি, মরি নাই রে ভাই'........ মাহি ছবি: সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তারকাদের নামে নানা রকম গুজব ছড়াতে দেখা যায়। যার ফলে অনেক সময় বেশ বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয় অভিনয়শিল্পীদের। এবার তেমনই এক বিব্রতকর ঘটনার শিকার হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। 

বিষয়টি চোখ এড়ায়নি মাহির। হঠাৎ নিজের মৃত্যুর খবরে হতবাক হয়েছেন এই অভিনেত্রী। তাইতো বিরক্তি প্রকাশ করে সামাজিক মাধ্যমে স্পষ্ট মাহি জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন। 

গতকাল সোমবার ফেসবুক পোস্টে মাহি লেখেন, 'আমি আছি, মরি নাই রে ভাই।' এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেই জানিয়ে দিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। 

এদিকে মাহির পোস্টের কমেন্ট বক্সে মেহেদী হাসান নামে একজন লিখেছেন, ‘টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জানতে পেরে চিন্তামুক্ত হলাম।’

ইয়াসমিন জান্নাত নামে একজন লিখেছেন, ‘এসব মিথ্যা খবর যারা রটায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’ 

উল্লেখ্য,দেশ-বিদেশি তারকাদের মৃত্যুর গুজব নতুন কিছু নয়। দেড় মাস আগেই চিত্রনায়িকা পরীমণিকে নিয়েও এমন খবর ছড়িয়ে পড়ে। পরে ফেসবুক লাইভে এসে বিষয়টির প্রতিবাদ জানিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার