ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু মুন্সিগঞ্জে কাজীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০২:২৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০২:২৯:০৩ অপরাহ্ন
আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢলআত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।
 
দুপুরে উপজেলা অডিটোরিয়ামের হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর সভাটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
 
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা এগিয়ে চলেছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের দৃষ্টান্ত আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ পুনর্গঠন এবং গণতন্ত্র সুসংহত করার নতুন যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হলো—তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং আত্রাই-রাণীনগরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবসময় পাশে থাকা।
 
আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।
 
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন প্রমুখ।
 
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন সিএনজি স্টেশন আমচত্বরে গিয়ে শেষ হয়।
 
র‍্যালিতে নেতৃত্ব দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
 
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।
 
দুপুরে উপজেলা অডিটোরিয়ামের হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর সভাটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
 
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা এগিয়ে চলেছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের দৃষ্টান্ত আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ পুনর্গঠন এবং গণতন্ত্র সুসংহত করার নতুন যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হলো—তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং আত্রাই-রাণীনগরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবসময় পাশে থাকা।
 
আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।
 
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন প্রমুখ।
 
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন সিএনজি স্টেশন আমচত্বরে গিয়ে শেষ হয়।
 
র‍্যালিতে নেতৃত্ব দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
 
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২