ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০১:০২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০১:০২:১১ পূর্বাহ্ন
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র  জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে গত শনিবার বিকেলে রাজধানী ঢাকার কারওয়ান বাজারস্থ জালালাবাদ এসোসিয়েশন ভবনের ‘ই এ চৌধুরী মিলনায়তনে’ আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও গুণীজনদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসলামি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নিয়মিত সম সাময়িক ইসলামিক লেখক, কলামিস্ট ও সমাজসেবক হাফিজ মাছুম আহমদ দুধরচকী-কে জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়ার্ড (বিশ্বশান্তি পুরস্কার) প্রদান করা হয়। 

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনসার আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সেন্টার ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড কালচার (সিআইআরসি)-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের সহ-সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, দৈনিক সকালের সময়-এর সম্পাদক ও প্রকাশক এবং পরিষদের উপদেষ্টা মোঃ নূর হাকিম দক্ষিণ সুরমা সিলেটের লালাবাজার ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ নাজমুল ইসলামের সার্বিক পরিচালনায় বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক মন্ত্রী ও সাবেক হুইপ এম. নাদিম উদ্দিন আল আজাদের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, নূরে মোহাম্মদীয়া হাফিজিয়া আলিম মাদরাসা ঢাকার প্রিন্সিপাল ড. লোকমান হাকিম প্রমুখ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মাওলানা আজিজুর রহমান বিন ফজলুল হক।

আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী এর হাতে অ্যাওয়ার্ড প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক