ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুরুদাসপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‌্যালি ও পথসভা নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন ৩ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত বগি, রেল যোগাযোগ স্বাভাবিক গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের নগরীজুড়ে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, আটক ১৩ রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা-বেলুন উড়িয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৯:২৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৯:২৯:২৫ অপরাহ্ন
তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে
প্রচন্ড খরাপ্রবণ বৃহত্তর বরেন্দ্র অঞ্চলে অন্তর্ভুক্ত রাজশাহীর তানোরের এক ফসলি জমিতে এখন তিন থেকে চারটি ফসল উৎপাদন হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠগুলো এখন সবুজে সবুজে ভরে উঠেছে।বিএমডিএর গভীর নলকুপ সেচ প্রকল্পের কল্যানে এক ফসলি জমিতে এখন তিন থেকে চারটি ফসল উৎপাদন হচ্ছে। বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন সম্ভবনার দ্বার খুলে দিয়েছে বিএমডিএ সেচ প্রকল্প। 

অথচ এসব জমিতে চাষাবাদ করতে একটা সময় মান্ধাতা আমলের মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো কৃষকদের। বছরে প্রকৃতির বৃষ্টি নির্ভর একটি ফসল উৎপাদন করা যেতো। তার পরেও বৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি,খরা ও ঝড়-ঝাপটা ছিলো নিত্যসঙ্গী। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মাঠের ফসল মাঠে পড়ে থাকতো।
তবে বিএমডিএ'র গভীর নলকুপ সেচ প্রকল্প কৃষিতে নতুন দিগন্তের সুচনা করেছে ও কৃষিক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। এক সময়ের পতিত জমি গুলোতেও এখন সারা বছরই তিন থেকে চারটি ফসলের চাষাবাদ হচ্ছে। 

জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এ অঞ্চলের কৃষিক্ষেত্রের উন্নয়নে বড় ভূমিকা রেখে চলেছেন। বিএমডিএ’র গভীর নলকুপ সেচ প্রকল্পের কল্যাণে এসব প্রচন্ড খরাপ্রবণ অঞ্চলের এক সময়ের পতিত জমি গুলোতেও এখন সারা বছরই তিন থেকে চারটি করে বিভিন্ন ফসলের  চাষাবাদ হচ্ছে। তানোরে এক সময় চৈত্র-বৈশাখ মাসে দুপুরের প্রচন্ড রোদে মাঠের দিকে তাকালে মরুভূমির মতো মনে হতো। কিন্ত্ত এখন এসব মাঠের দিকে দৃষ্টি রাখলে দেখা যায় অপরুপ শোভা ছড়াচ্ছে সরিষাখেতে হলুদ,আলু ও গমখেতে সবুজের সমারোহ। চারিদিকে সবুজ ফসলের খেত দুরে দেখা যায় এক একটি সবুজ গ্রাম।সবুজের খেতে আকাশটি হেলে পড়ায় দিগন্তে মিশে গেছে।

এ এক মনোমুগ্ধকর দৃশ্যে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকুপ স্থাপন করায় এখন সারা বছর জুড়েই বিভিন্ন ফসলের চাষাবাদ করা সম্ভব হচ্ছে। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,তানোরে বিএমডিএ’র বিদ্যুৎ চালিত ৫২৯টি গভীর নলকুপ রয়েছে। এসব নলকুপের সেচ দিয়ে প্রায় ১৩ হাজার ৫১০ হেক্টর আমণ, প্রায় ১৮ হাজার ৪৫৫ হেক্টর রবি ও প্রায় ১১ হাজার ৩২০ হেক্টর বোরো জমিতে চাষাবাদ হচ্ছে। বিএমডিএ 'র আওতায় উপজেলায় উপকারভোগী কৃষকের সংখ্যা ২৬ হাজার ২৮৫ জন।

এদিকে সেচের গভীর নলকুপ হতে খাবার পানি সরবরাহ কার্যক্রমে ৯৫টি পানির ট্র্যাংক ও পাইপ লাইনের মাধ্যমে সারা বছর খাবার পানি সরবরাহ করছে।এতে উপকার ভোগীর সংখ্যা ৫৬ হাজার ১৬৩ জন। উপজেলায় ৫২৯টি গভীর নলকুপে ভূ-গর্ভস্থ পাইপ লাইন নির্মাণ করা হয়েছে। ইআইইসিডি প্রকল্পের আওতায় নির্মিত ও সম্প্রসারিত পাইপ লাইনের দৈর্ঘ্য ৬০ হাজার ১১০ মিটার। প্রায় ২৬৫টি মজা পুকুর পুনঃখনন এবং এসব পুকুর থেকে সম্পুরক সেচ দিয়ে প্রায় ৬৬৫ হেক্টর জমিতে চাষাবাদ করা হচ্ছে। এতে  উপকারভোগী কৃষকের সংখ্যা ৩ হাজার ৫২৭ জন।এছাড়াও প্রায় ৬৮ দশমিক ৮৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।এসব খাল থেকে সম্পূরক সেচ দিয়ে চাষাবাদ করা হচ্ছে। এতে উপকারভোগী কৃষকের সংখ্যা ৭ হাজার ৩৬৫ জন। 

অন্যদিকে এসব খালে ২৬টি ক্রসড্রাম নির্মাণ করা হয়েছে।এছাড়াও উপজেলায়  প্রায় ৫১ দশমিক ৪৭৩ কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক নির্মাণ ও ৪৩ দশমিক ৫০ কিলোমিটার মেরামত করা হয়েছে। অন্যদিকে ৩৩টি কালভ্রাট ও ৬৫ মিটার ব্রীজ নির্মাণ করা হয়েছে।

এদিকে আইল বনায়ন ও সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় খাস পুকুরপাড়, খাল-খাড়ি ও রাস্তার ধারসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে।এতে রোপণকৃত চারার সংখ্যা বনজ ও ওষুধি প্রায় ১০ লাখ ৫১৭টি, ফলজ এক লাখ ৯৭৫টি ও তালবীজ এক লাখ ৫৬টি মোট ১৩ লাখ ৫৪৮টি।

অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকার ৮০০ জন আদর্শ কৃষককে প্রশিক্ষণ, ১৫০ জন গভীর নলকুপ অপারেটরকে প্রশিক্ষণ ও খাবার পানি সরবরাহকারী ১৬টি সমিতির সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এবিষয়ে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, তারা শুধু গভীর নলকুপ নয় এসবের পাশাপাশি পাতকুয়া,বৃষ্টির পানি সংরক্ষণ ও ভু-উপরিভাগের পানি সেচ কাজে ব্যবহারের জন্য ক্রসড্যাম প্রকল্প সম্পন্ন হয়েছে,এছাড়াও মজা খাল,খাড়ি ও পুকুর পুনঃখনন,, বনায়ন ও গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক