ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:৫৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:৫৩:৪৩ অপরাহ্ন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় স্লোগানে এ সময় মুখর হয়ে ওঠে ঢাকা-রাজশাহী-নাটোর মহাসড়ক।

পৌরসভার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম মন্ডল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। একটি ঐতিহাসিক প্রয়োজনে তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেছিলেন এবং জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছিল।
তিনি বলেন, জিয়াউর রহমান কাউকে হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেননি। ক্ষমতায় আসার পর তিনি দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। ১৯৭১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, চিকিৎসা ও বাসস্থানের অধিকারসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে।

র‍্যালিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিব, সদস্য একরামুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হযরত আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, পুঠিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াসিম আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রেজা, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা মন্ডল, পুঠিয়া উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব আনিসুর রহমান বানেশ্বর ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক আব্দুল আজিজ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক নেফাউর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন কবির, যুবদল নেতা রোকনুজ্জামান রিকো এবং জিউপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪