ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুরুদাসপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‌্যালি ও পথসভা নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন ৩ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত বগি, রেল যোগাযোগ স্বাভাবিক গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের নগরীজুড়ে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, আটক ১৩ রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা-বেলুন উড়িয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:৪৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:৪৮:৩২ অপরাহ্ন
বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু
নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দেওয়া সব প্রতিশ্রুতি এখন ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ঋণ মহওকুফ করেছেন।

কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইমাম মুয়াজ্জিন ও ধর্ম প্রধানদের বেতন-ভাতার কাজ শুরু হয়েছে। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কাজ শুরু হয়েছে ।  ২০ লক্ষ কি: মি: খাল খনন  কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  দুপুর ১২ টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠ মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

এমপি আনু বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ এর গণ-অভ্যুত্থানের আগ পর্যন্ত সাধারণ মানুষের উপর আওয়ামীলীগের  নির্যাতন ও বৈষম্য ছিল বলেই আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এমপি আনু আরো বলেন, আমার সংসদীয় এলাকা সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প  জমা দেওয়া হয়েছে। ধীরে ধীরে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।

অধ্যক্ষ আনু বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম সিংড়াকে  একটি নান্দনিক ও শান্তির সিংড়া গড়ে তুলবো। সিংড়ার মানুষ এখন আগের চেয়ে শান্তিতে আছে। দলের নাম ভাঙ্গিয়ে যারা শান্ত সিংড়াকে অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন ষড়যন্ত্রই সিংড়ার মাটিতে হতে দেওয়া যাবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট আলী আজগর খাঁন।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন,উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামীম হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউপির সাবেক চেয়ারম্যান ফজলার রহমান বাচ্চু, সাবেক ছাত্রদলের নেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শাহাদত হোসেন মুন্টু প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক