ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

৩ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত বগি, রেল যোগাযোগ স্বাভাবিক

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:১০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:১০:১৩ অপরাহ্ন
৩ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত বগি, রেল যোগাযোগ স্বাভাবিক ৩ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত বগি, রেল যোগাযোগ স্বাভাবিক
রাজশাহীর হরিয়ান রেলস্টেশনের অদূরে লাইনচ্যুত ঢালারচর এক্সপ্রেসের একটি বগি প্রায় তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে ট্রেনটির ‘ট’ নম্বর বগি লাইনচ্যুত হয়। পরে দুপুর ১টা ৩০ মিনিটে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুপুর ২টা ২০ মিনিটে বগিটি উদ্ধার করা হয় এবং বিকেল ৩টার দিকে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে হরিয়ান রেলগেট এলাকায় ট্রেনটির ওই বগির একটি যন্ত্রাংশ ভেঙে পড়লে চলন্ত ট্রেনটি প্রায় পৌনে এক কিলোমিটার গিয়ে থামে। বগি থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে যাত্রীরা নেমে পড়েন। দুর্ঘটনার কারণে রাজশাহী, সারদাহ, নন্দনগাছী ও আড়ানী স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।

উদ্ধার করা বগিটি চলাচলের অনুপযোগী হওয়ায় হরিয়ান স্টেশনে রাখা হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় সকালে প্রায় দুই ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক