রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ সাদেকুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করে গোদাগাড়ী মডেল থানাধীন কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ১কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার সাদেকুল ইসলাম, সে গোদাগাড়ী মডেল থানাধীন কাপাসিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, এ ব্যপারে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :