ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

জন্মদিনের আগের রাতে জয়াকে কেক খাওয়ালেন পর্দার মা!

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:৩৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:৩৮:১৫ অপরাহ্ন
জন্মদিনের আগের রাতে জয়াকে কেক খাওয়ালেন পর্দার মা! ছবি: সংগৃহীত
১ জুলাই জয়ার জন্মদিন। ‘ডিয়ার মা’ ছবির প্রচার নিয়ে এ মুহূর্তে ব্যস্ত অভিনেত্রী। অনিরুদ্ধ রায়চৌধুরীর এই ছবির প্রচারের জন্য এখন তিনি কলকাতায়। তা ছাড়া, ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং চলছে এ শহরে। এর মধ্যেই সোমবার রাতে আয়োজন করা হল অভিনেত্রীর প্রাক্‌-জন্মদিন উদ্‌যাপনের।

দক্ষিণ কলকাতার এক রেস্তরাঁয় এই আয়োজন করা হয়েছিল। আনা হয় চকোলেট কেক। এটিই জয়ার পছন্দের কেক। অভিনেত্রী জানান, এই প্রথম কলকাতায় জন্মদিন উদ্‌যাপন করছেন। বহু বছর পরে এই ভাবে জন্মদিন পালন হচ্ছে। ঢাকাতেও নাকি এই ভাবে কখনও জন্মদিন উদ্‌যাপন করেননি। জয়া নিজেই জানান, মঙ্গলবার অর্থাৎ জন্মদিনটা শুটিং করেই তাঁর কাটবে। তবে জন্মদিনে উপহার পেতে এখনও ভালবাসেন অভিনেত্রী।

প্রাক্‌-জন্মদিন উদ্‌যাপনে রাখা হয় জয়ার পছন্দের নলেন গুড়ের পায়েস। কেক কাটা পর্ব শেষ হতেই পর্দার মা সোনালি গুপ্ত নিজে হাতে জয়াকে কেক খাইয়ে দেন। তবে এই জন্মদিনে মায়ের সঙ্গে দেখা হবে না জয়ার। কারণ, তিনি ঢাকায় রয়েছেন। অভিনেত্রী বলেন, “মা আমার জন্মদিনে অনেক কিছুই আয়োজন করেন লুকিয়ে লুকিয়ে। তবে শেষ পর্যন্ত কিছুই লুকিয়ে রাখতে পারেন না। তবে এ বার মাকে খুব মিস করব। একটু আগেই ভিডিয়ো কলে কথা বললাম মায়ের সঙ্গে। বললাম, জন্মদিনে এই প্রথম বার পায়েস খেলাম। আমাদের পায়েস খাওয়ার চল নেই। তাই মা শুনে খুব খুশি হলেন। তবে এই উদ্‌যাপন আমার সারা জীবন মনে থাকবে।”

উল্লেখ্য, ‘ডিয়ার মা’ ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সী-সহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ