ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুরুদাসপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‌্যালি ও পথসভা নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন ৩ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত বগি, রেল যোগাযোগ স্বাভাবিক গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের নগরীজুড়ে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, আটক ১৩ রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা-বেলুন উড়িয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নগরীজুড়ে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, আটক ১৩

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:০১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:০১:২১ অপরাহ্ন
নগরীজুড়ে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, আটক ১৩ নগরীজুড়ে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, আটক ১৩
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ১৩ জনকে আটক করা হয়।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

পুলিশ জানান, সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল কেচুয়াতৈল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরমান আল বিন নিরব ওরফে জীবনকে (৩০), গ্রেফতার করে। সে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া (বড়বনগ্রাম) গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে। গ্রেফতার আরমান আল বিন নিরবের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

এদিকে, মহানগরীতে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি তিনজন, মাদক মামলায় চারজন এবং অন্যান্য মামলায় ছয়জন রয়েছে।

মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক