ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুরুদাসপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‌্যালি ও পথসভা নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন ৩ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত বগি, রেল যোগাযোগ স্বাভাবিক গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের নগরীজুড়ে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, আটক ১৩ রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা-বেলুন উড়িয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৭:৫১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:৫১:১৪ অপরাহ্ন
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু
বিএনপির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনে প্রতিটি আসনে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, রাজশাহীতেও একক প্রার্থী নিশ্চিত হবে। স্থানীয়ভাবে বসে প্রার্থীসংক্রান্ত বিষয়গুলোর সমাধান করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশ, একটা ক্যান্ডিডেট (প্রার্থী) হবে ইনশাআল্লাহ। বিএনপি দেশকে গড়তে জানে। বিএনপি নেতৃত্বকে সঠিক সম্মান দিতে জানে। একক ক্যান্ডিডেট সব জায়গায় সুনিশ্চিত হবে, রাজশাহীতেও হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে,স্থানীয়ভাবে বসে প্রার্থীসংক্রান্ত বিষয়গুলোর সমাধান করা হবে। বিএনপির সব ওয়ার্ড, মহিলা কাউন্সিল, মেয়র পদ এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ সব পদে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কাছে দেশ বড়, দল বড়-বলেন তিনি।

মাদককে জাতির শত্রু উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, যারা মাদক নিয়ে আসছে, তাদের মূল সোর্স চিহ্নিত করে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে। মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য নতুন আইনও করা হয়েছে বলে জানান তিনি।

ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যারা ভূমিদস্যু, তাদের উৎখাত করে দেওয়া হবে। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক