ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-কন্ডাক্টর গ্রেপ্তার এবার বলিউড অভিনেত্রী তাপসীর খোলামেলা ভিডিও ফাঁস আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী অভিনয় ছেড়ে হেদায়েতের পথে পপি, সমালোচনায় জয় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ কিশোরীর সঙ্গে ১৬ মাস ধরে ‘সংসার-সংসার’ খেলেন ভ্যানচালক, অতঃপর... ঋণের টাকা ফেরত চেয়ে নিজের স্পর্শকাতর অঙ্গ হারালেন স্বপন সিংড়ায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে 'নজরুল বর্ষ' উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান রাণীশংকৈলে ১০২ বস্তা সরকারি চাল জব্দ আটক- ২ জন নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন গ্রেফতার তানোরে স'মিল মালিকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান নজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বাবাকে মারধর করে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত ​​নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক

আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৮:৪৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৮:৪৬:১৭ অপরাহ্ন
আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী
জার্মানিতে ভ্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নিজের পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, তার শরীর, পোশাক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারও নেই।

শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন প্রিয়ন্তী উর্বী। জার্মানিতে ঘুরতে গিয়ে একটি অভিনব রিসোর্টে অবস্থান করেছিলেন তিনি ও তার সফরসঙ্গীরা। জাহাজের কনটেইনারকে দৃষ্টিনন্দন থাকার জায়গায় রূপান্তর করা ওই রিসোর্টের অভিজ্ঞতা ভিডিওটির মাধ্যমে তুলে ধরেন অভিনেত্রী।

তবে ভ্রমণের আনন্দঘন সেই ভিডিওর মন্তব্যের ঘরে শুরু হয় ভিন্ন অভিজ্ঞতা। প্রিয়ন্তীর পোশাক ও শরীর নিয়ে নানা আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন কয়েকজন নেটিজেন। বিষয়টি নিয়ে শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি।

প্রিয়ন্তী লেখেন, কিছু মানুষের মন্তব্য পড়ে তিনি সত্যিই অস্বস্তিতে পড়েছেন। একটি মেয়ের শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, তা তার বোধগম্য নয়।

তিনি আরও বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।

আপত্তিকর মন্তব্যগুলোর স্ক্রিনশটও সংগ্রহ করেছেন বলে জানান এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা এ ধরনের মন্তব্য করছেন, তাদের পরিবার বা কাছের মানুষদের কাছে সেসব মন্তব্যের স্ক্রিনশট পাঠানোর কথাও তার মাথায় এসেছে।

তার ভাষায়, অনেক মানুষ নিজের মা-বোন কিংবা স্ত্রীকে সামনে রেখে যে ধরনের ভাষা ব্যবহার করেন না, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য একজন নারীকে নিয়ে সেই ভাষাই ব্যবহার করেন।

নারীদের প্রতি এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলে প্রিয়ন্তী উর্বী বলেন, দেশের মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া অনেক তরুণের কাছ থেকে একজন নারীকে নিয়ে এমন ভাষা শুনতে হলে তা সত্যিই ভয় ও উদ্বেগের কারণ বলে মনে করেন তিনি।

পরিস্থিতি নিয়ে নিজের অসহায়ত্বের কথাও তুলে ধরেন অভিনেত্রী। ক্ষোভ ও কষ্ট থেকে তিনি বলেন, কিছু মন্তব্য পড়ার পর নিজের দেশ ও সমাজ নিয়ে তার অসহায় লাগে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন এসব মানুষ সঠিক পথে ফিরে আসেন এবং তিনি নিজে কখনো তাদের মতো আচরণ না করেন।

সবশেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্বাধীনতার বিষয়টি স্পষ্ট করে প্রিয়ন্তী বলেন, তার ফেসবুকে তিনি কী পোস্ট করবেন, সেটি একান্তই তার সিদ্ধান্ত। কেউ তার কনটেন্ট পছন্দ না করলে সেটি এড়িয়ে যেতে বা আনফলো করতে পারেন, তবে ব্যক্তিগত আক্রমণ বা কুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার কারও নেই।

তিনি বলেন, এমন ভক্ত বা অনুসারী তার প্রয়োজন নেই, যারা তাকে অনুসরণ করবেন শুধু তার শরীর, পোশাক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য। এমন অনুসারী থাকার চেয়ে না থাকাই তার কাছে ভালো।

প্রিয়ন্তী উর্বীর এই বক্তব্যে শুধু ব্যক্তিগত ক্ষোভই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিল্পীদের নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হওয়ার বাস্তবতাও উঠে এসেছে। নিজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, কারও কনটেন্ট পছন্দ না হলে তা এড়িয়ে যাওয়ার অধিকার সবার রয়েছে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করার অধিকার কারও নেই।

প্রসঙ্গত, ২০২১ সালে অভিনয়ে অভিষেক হয় প্রিয়ন্তী উর্বীর। এরপর কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক