ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

আত্রাইয়ে 'নজরুল বর্ষ' উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৮:২১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৮:২১:৫৯ অপরাহ্ন
আত্রাইয়ে 'নজরুল বর্ষ' উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান আত্রাইয়ে 'নজরুল বর্ষ' উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে 'নজরুল বর্ষ' উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

কাজী নজরুল ইসলামের অমর বিদ্রোহী কবিতার পঙ্‌ক্তি- 'বল বীর—বল উন্নত মম শির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির' - এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রগতির প্রতীক। তাঁর সাহিত্য অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সাহস জুগিয়েছে। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কালকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁর মানবিক ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। নজরুলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম মিঠু বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। তাঁর লেখনীতে প্রেম, দ্রোহ, মানবতা ও সাম্যের পাশাপাশি অন্যায়, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ফুটে উঠেছে। তাঁর সাহিত্য আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং মানবিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, মো. ফারুক বখত, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা।

এ সময় আত্রাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

আলোচনা ও উদ্বোধনী পর্ব শেষে আত্রাই শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুলের গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২