নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ঘটনায় ৮জনকে গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,রোববার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জায়গাজমি সংক্রান্ত মামলায় উপজেলার করজগ্রামের সায়েদ আলীর ছেলে আব্দুস সাত্তার,একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে বুলু প্রামানিক,ময়েজ উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম,আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই রাতে ভান্ডার গ্রামের সেকেন্দারের ছেলে মামুনুর রশিদ কে গ্রেফতার করা হয়েছে। মামুনুর রশিদ একটি মামলায় ৩বছর এবং অপর আরেকটি মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন। ওই রাতেই মধুপুর গ্রামের মোজাহারের ছেলে জালাল উদ্দীন এবং নিচতালিমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এই দুইজনের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। এছাড়া একচি চুরি মামলায় উপজেলার দুধকন্ডি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন সরদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

কাজি আনিসুর রহমান (রাণীনগর (নওগাঁ)