ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

শৈলকূপায় ট্রাক চাপায় একজনের মৃত্যু

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:৩০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:৩০:০৮ অপরাহ্ন
শৈলকূপায় ট্রাক চাপায় একজনের মৃত্যু ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাক চাপায় গোলাম বারিক মন্ডল (৭৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী লিমা বেগম। নিহত গোলাম বারিক মন্ডল একজন মুক্তিযোদ্ধা ছিলেন। 

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বারিক মন্ডল উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হামেদ আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, গোলাম বারিক মন্ডল তার স্ত্রী লিমা বেগমকে সাথে নিয়ে মোটরসাইকেলে ভাটই বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহসড়কের আসাননগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে বারিক মন্ডলের স্ত্রী ছিটকে সড়কের পাশে পড়ে যায়। ওই অবস্থায় ট্রাকটি মোটরসাইকেলসহ বারিক মন্ডলকে চাপা দেয়। এতে বারিক মন্ডল ঘটনাস্থলেই নিহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির