ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পদ্মার পানিতে ডুবেছে স্কুল, অনিশ্চয়তায় সাড়ে ৭০০ শিক্ষার্থী নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৭:২৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৭:২৯:২৭ অপরাহ্ন
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী নগরীর সড়ক বিভাজক (আইল্যান্ড) এলাকায় গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর সিপাইপাড়া ফায়ার সার্ভিসের সামনে সড়কের আইল্যান্ডে পরিবেশ শাখার কর্মীদের চলমান কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় পরিবেশ শাখার কর্মীরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আইল্যান্ডের গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হঠাৎ করে সেখানে গিয়ে কার্যক্রম ঘুরে দেখেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

পরিদর্শনকালে তিনি নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় এসব কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর বিভিন্ন সড়ক বিভাজক (আইল্যান্ড) ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সেখানে থাকা গাছপালার নিয়মিত ও সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নগরীর সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সড়কের আইল্যান্ডগুলোতে গাছপালার পরিচর্যা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও নির্দেশনা দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা