ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান নজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বাবাকে মারধর করে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত ​​নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক মুমূর্ষু বৃদ্ধ মাকে নিয়ে উত্তাল সাগর পাড়ি, স্পিডবোটের ভিডিও ভাইরাল মহানগরীজুড়ে পুলিশের অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৪ নারীসহ মাওলানাকে আটক করল এলাকাবাসী আত্মহত্যা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান ‘সুবিচারের প্রতিশ্রুতিতে’ নারীকে নিয়ে আবাসিক হোটেলে সিকান্দার আলী, অতঃপর... কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরের গাড়ি থামিয়ে ‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণ! বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি গারো পাহাড়ে মাদক কারবারিদের অভয়ারণ্য, সাংবাদিক ঢুকলেই হত্যার হুমকি একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জামালপুরে দলবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সঙ্গে সমাজের অপরাধ প্রবণতার বিপরীতমুখী : বিভাগীয় কমিশনার অবৈধ মোটরের মাধ্যমে চলছে ভূগর্ভস্থ পানি উত্তোলন, তানোরে এক সপ্তাহে অকেজো ৩০ নলকূপ

ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৭:২৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৭:২৭:৫১ অপরাহ্ন
ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত
মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলি জমি থেকে লাইলি বেগম (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চর ধানকোড়া এলাকায় কুদ্দুস মিয়ার জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এর আগে, ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল উপস্থিত হয়ে মৃতদেহের আঙ্গুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করেন। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী উদ্ধারকৃত মরদেহটি বরিশালের বানারি পাড়া উপজেলার মলুহাড় গ্রামের আব্দুর রবের মেয়ে লাইলি বেগমের। তবে তিনি অস্থায়ী বাসিন্দা হিসেবে ঢাকার মিরপুরে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাইলি বেগমের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার পেটের ভেতরের অংশ বের হয়ে যায়। এ সময় মরদেহের পাশে একটি স্টিলের চাকু পড়ে থাকতে দেখা যায়। 

পরে খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ও মানিকগঞ্জ পিবিআই ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন আরটিভিকে জানান, মৃত লাইলি বেগমের কোনো স্বজন এখনও পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক