ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবাকে মারধর করে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত ​​নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক মুমূর্ষু বৃদ্ধ মাকে নিয়ে উত্তাল সাগর পাড়ি, স্পিডবোটের ভিডিও ভাইরাল মহানগরীজুড়ে পুলিশের অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৪ নারীসহ মাওলানাকে আটক করল এলাকাবাসী আত্মহত্যা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান ‘সুবিচারের প্রতিশ্রুতিতে’ নারীকে নিয়ে আবাসিক হোটেলে সিকান্দার আলী, অতঃপর... কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরের গাড়ি থামিয়ে ‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণ! বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি গারো পাহাড়ে মাদক কারবারিদের অভয়ারণ্য, সাংবাদিক ঢুকলেই হত্যার হুমকি একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জামালপুরে দলবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সঙ্গে সমাজের অপরাধ প্রবণতার বিপরীতমুখী : বিভাগীয় কমিশনার অবৈধ মোটরের মাধ্যমে চলছে ভূগর্ভস্থ পানি উত্তোলন, তানোরে এক সপ্তাহে অকেজো ৩০ নলকূপ প্রবাসীর স্ত্রীকে জোর করে ঘরে নিয়ে যান ইয়ামিন স্কুলে যাওয়ার পথে ছাত্রীর শ্লীলতাহানি করেন মাহাবুর, অতঃপর...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৭:০৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৭:০৪:৫২ অপরাহ্ন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকাজুড়ে চলছে ব্যাপক সাজসজ্জা। ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সেজেছে নগরী। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সব মিলিয়ে নগরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আগামীকাল ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ৭টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকেল ৪টায় নগরীর বাটার মোড় থেকে বের করা হবে বর্ণাঢ্য র‌্যালি। এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সুবিধাজনক সময়ে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে স্থাপন করা হয়েছে ব্যানার ও ফেস্টুন। জনবহুল এলাকাগুলোতে রয়েছে ওভারহেড বিলবোর্ড। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা হয়েছে এলইডি ডিসপ্লে। এসব ডিসপ্লেতে বিএনপির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক