ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৪ নারীসহ মাওলানাকে আটক করল এলাকাবাসী আত্মহত্যা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান ‘সুবিচারের প্রতিশ্রুতিতে’ নারীকে নিয়ে আবাসিক হোটেলে সিকান্দার আলী, অতঃপর... কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরের গাড়ি থামিয়ে ‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণ! বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি গারো পাহাড়ে মাদক কারবারিদের অভয়ারণ্য, সাংবাদিক ঢুকলেই হত্যার হুমকি একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জামালপুরে দলবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সঙ্গে সমাজের অপরাধ প্রবণতার বিপরীতমুখী : বিভাগীয় কমিশনার অবৈধ মোটরের মাধ্যমে চলছে ভূগর্ভস্থ পানি উত্তোলন, তানোরে এক সপ্তাহে অকেজো ৩০ নলকূপ প্রবাসীর স্ত্রীকে জোর করে ঘরে নিয়ে যান ইয়ামিন স্কুলে যাওয়ার পথে ছাত্রীর শ্লীলতাহানি করেন মাহাবুর, অতঃপর... জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে মারধর করে ঘরছাড়া করলেন ছেলে জেনে নিন নতুন আইনে জমির নামজারির নিয়ম স্থানীয় সরকার নির্বাচন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে আদানি: স্বাস্থ্যমন্ত্রী পে-স্কেল নিয়ে বড় সুখবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান

একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৭:০১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৭:০১:৫২ অপরাহ্ন
একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ভায়েটা হাফিজিয়া মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রিয়াজুল ইসলামকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, রোববার (৩০ আগস্ট) এক শিশুকে বলাৎকারের অভিযোগে রিয়াজুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে আত্মরক্ষার্থে তিনি স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে আরেক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যেই নতুন করে একই ধরনের অভিযোগ ওঠায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ, রিজার্ভ পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের