ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

স্থানীয় সরকার নির্বাচন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৬:৩৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৬:৩৫:৩৫ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ স্থানীয় সরকার নির্বাচন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।  

তিনি আরও জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের তালিকায় অন্তুভূক্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ এবং নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন। ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার জন।

ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করে তা ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করে আজ ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

আগামী সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি৷ এক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার