ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৯:২০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৯:২০:০২ অপরাহ্ন
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

রবিবার বিকেলে নগর ভবনে এ সাক্ষাৎ ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ফুটপাত দখলমুক্তকরণসহ নগরীর বিভিন্ন মার্কেটের সমস্যাসমূহ তুলে ধরেন। রাসিক প্রশাসক ব্যবসায়ীদের মার্কেটের বিদ্যমান সমস্যাসমূহ দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। এ নগরীর উন্নয়ন ও শহরটাকে আরো সুন্দরভাবে সাজাতে সকলের সহযোগিতা প্রয়োজন। নাগরিকদের নির্বিঘ্নে চলাচল ফুটপাত ব্যবসায়ীদের পুর্ণবাসনের উদ্যোগ নিতে হবে। শালবাগান, নওদাপাড়া কাঁচাবাজার নির্মাণ কাজ এগিয়ে চলেছে। লক্ষ্মীপুরে আরও একটি মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই মার্কেটের কাজ সম্পন্ন হলে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা আরও সহজ হবে।

তিনি আরো বলেন, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক তৈরী, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গলগফুর থেকে ফায়ারসার্ভিস মোড় রাস্তা প্রশস্তকরণ, আলিফ লাম ভাটা মোড় হতে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক নির্মাণ, খেলার মাঠ নির্মাণ, আধুনিক শ্লটার হাউজ নির্মাণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন কাজ এগিয়ে চলেছে।

মতবিনিময়কালে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, ভারপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন,  রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতান, হড়গ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আহসান হাবীব সহ উপশহর নিউমার্কেট ব্যবসায়ী সমিতি, মৎস্য ব্যবসায়ী সমিতি, করিম সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, দারুচিনি প্লাজা ব্যবসায়ী, জলিল বিশ্বাস মার্কেট ব্যবসায়ী সমিতি, মনিবাজার ব্যবসায়ী সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন মার্কেটের সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।      

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার