ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৯:০৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৯:০৩:২০ অপরাহ্ন
শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে কলেজ জামে মসজিদে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের উদ্যোগে এ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে কলেজের কর্মচারী জহুরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল খালেক, মোখলেছুর রহমান, সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, আমজাদ হোসেন, ইসমাইল হোসেন, আব্দুর আসলাম, রুহুল আমিন, রেনু বেগম, আব্দুল মজিদ, শাফিউল আলমসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন সিদ্দিকুর রহমান।

এর আগে ‘আমরা আনন্দিত ও উৎফুল্ল’ লেখা ব্যানার নিয়ে কলেজের জিয়া মঞ্চের সামনে আলোচনা সভায় অংশ নেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

এদিকে, শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় কলেজের প্রতিষ্ঠাতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

কলেজটি সরকারি হওয়ায় শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার