ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পদ্মার পানিতে ডুবেছে স্কুল, অনিশ্চয়তায় সাড়ে ৭০০ শিক্ষার্থী নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:৩৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:৩৮:৫৮ অপরাহ্ন
ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের
ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্টের মাঝে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচারের বিষয়টি মানতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মহসিন নকভিরা সরকারি ভাবে প্রতিবাদ জানালেন সিরিজ়ের সম্প্রচারকারী চ্যানেল স্কাই স্পোর্টসকে।

ইমরানের দুই ছেলে সুলেমান খান এবং কাসেম খানের সাক্ষাৎকার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দ্বিতীয় টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতিতে সুলেমান এবং কাসেমের সাক্ষাৎকার সম্প্রচার করা হয়। টেস্ট সিরিজ়ের সম্প্রচারকারী চ্যানেল স্কাই স্পোর্টসের হয়ে সাক্ষাৎকারটি নেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আথারটন। তাতে জেলবন্দি ইমরানের শারীরিক এবং মানসিক দুরবস্থা, পাকিস্তান সরকারের নির্যাতন নিয়ে মুখ খোলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ছেলেরা। যেগুলি পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের পক্ষে অস্বস্তির। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আবার শরিফ মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। স্বভাবতই বিরক্ত হন তিনি। স্কাই স্পোর্টসকে ওই সাক্ষাৎকার সম্প্রচার বন্ধ করতে বলে পিসিবি। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। এর পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে যোগাযোগ করেন পিসিবি কর্তারা। সম্প্রচার বন্ধ করা না হলে মধ্যাহ্নভোজের বিরতির পর দল না নামানোরও হুঁশিয়ারি দেওয়া হয় পিসিবির পক্ষ থেকে। শেষ পর্যন্ত ইসিবির হস্তক্ষেপে সময় মতোই মাঠে নামেন বাবর আজ়মেরা। স্কাই স্পোর্টস কর্তৃপক্ষের উপর ক্ষুদ্ধ পিসিবি কর্তারা। চ্যানেল কর্তৃপক্ষকে সরকারি ভাবে অসন্তোষের কথা জানানো হয়েছে। আপত্তি জানানোর পরও স্কাই স্পোর্টস কেন ওই সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে, তাও জানতে চেয়েছেন পিসিবি কর্তারা।

একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ইমরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন দেশের ২২ জন প্রাক্তন অধিনায়ক চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। সুনীল গাওস্কর, কপিল দেব, দিলীপ বেঙ্গসরকার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, ডেভিড গাওয়ার, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, অর্জুন রণতুঙ্গা, অ্যালিস্টার কুক, জন রাইট, স্টিভ ওয়ের মতো প্রাক্তনেরা তাতে সই করেছেন। গত ফেব্রুয়ারিতেও ১৪ জন প্রাক্তন অধিনায়ক চিঠি দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রীকে। সব মিলিয়ে ইমরানকে জেলবন্দি করে রাখায় ক্রিকেট মহলের চাপ তৈরি হচ্ছে শাহবাজ় সরকারের উপর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা