ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

আগামীকাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:২২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:২২:২৪ অপরাহ্ন
আগামীকাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত
টেস্ট সিরিজ শেষ, বাংলাদেশ দলের এখন ওয়ানডে মিশন শুরু। আগামীকাল বুধবার (২ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। এর আগে, সোমবার থেকে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে ওয়ানডে দলের ক্রিকেটাররা।

অপরদিকে, এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। যদিও তার অধিনায়কত্ব পাওয়া, নাজমুল হোসেন শান্তর ওয়ানডে অধিনায়কত্ব না পাওয়া, আর টেস্ট থেকে নেতৃত্ব ছাড়া— সবকিছু মিলিয়ে আলোচনা কম হয়নি। আজ ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করে ম্যাচের প্রস্তুতি নেবে বাংলাদেশ দল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে শ্রীলঙ্কা সর্বশেষ ওয়ানডে খেলেছিল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২-০ ব্যবধানে জেতা সেই সিরিজের দলে থাকা নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ বাদ পড়েছেন। তাদের জায়গায় ঢুকেছেন সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশঙ্কা ও মিলান রত্নায়েকে।

ওয়ানডে সিরিজটির জন্য আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। মিরাজের নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন দুই বছর জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ নাঈম।

কলম্বোয় ২ জুলাই সিরিজ শুরুর পর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই। ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২