ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:০৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:০৩:৪৭ অপরাহ্ন
ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১২ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোহাম্মদ ইলিয়াস ওরফে ননা মিয়া (৫৫) নামে ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কৃষিজমিতে কাজ করার সময় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা ঘটনাটি দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।

পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে মারধর করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ননা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে কাঞ্চননগর এলাকা থেকে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার