ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’ ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু

সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫২:২৩ অপরাহ্ন
সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (৩০ আগস্ট) সকাল ৯:৩০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত উপজেলা কৃষি হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। খান ফাউন্ডেশন ও সহযোগী সংস্থা ‘আলো’র যৌথ আয়োজনে প্রশিক্ষণে প্রধান দিকনির্দেশনামূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ।

​দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন নাটোর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু, প্রকল্প কর্মকর্তা সৈয়দা তাহেরা খানম, প্রকল্প কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং সিংড়া উপজেলা ডিজিটাল সেন্টারের তথ্য ও সেবা প্রদানকারী উদ্যোক্তা মো. রফিকুল ইসলাম।

​প্রশিক্ষণ কর্মশালায় সমাজসেবা অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন চলনবিল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব এবং বিয়াশ জনসেবা তরুণ সংঘের সাধারণ সম্পাদক জুলহাজ কায়েম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​কর্মশালায় তরুণ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের আধুনিক আইসিটি প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল সেবা সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক