ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আতিকুর রহমান, ভূমিসেবা সহজ করার প্রত্যয়

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৪২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৪২:১১ অপরাহ্ন
আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আতিকুর রহমান, ভূমিসেবা সহজ করার প্রত্যয় আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আতিকুর রহমান, ভূমিসেবা সহজ করার প্রত্যয়
নওগাঁর আত্রাইয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আতিকুর রহমান।

রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর নবাগত এসিল্যান্ড মো. আতিকুর রহমান বলেন, সরকারি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। আত্রাই উপজেলার ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।

তিনি বলেন, সাধারণ মানুষ যেন ভূমি অফিসে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

নবাগত এসিল্যান্ডের যোগদান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, মো. আতিকুর রহমানের যোগদানের মাধ্যমে আত্রাই উপজেলা প্রশাসনের কার্যক্রম, বিশেষ করে ভূমি ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে।

তিনি আরও বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং ভূমিসেবাকে আরও ডিজিটাল, স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। নবাগত কর্মকর্তা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানকে শুভেচ্ছা জানাতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২