ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

যুবকের স্কুল ব্যাগে মিলল ২,৪০০ পিস ইয়াবা

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:১৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:১৭:২৫ অপরাহ্ন
যুবকের স্কুল ব্যাগে মিলল ২,৪০০ পিস ইয়াবা যুবকের স্কুল ব্যাগে মিলল ২,৪০০ পিস ইয়াবা
রাজধানীর তুরাগে সিএনজিচালিত রিকশার যাত্রী নাঈমুল ইসলামের (২৪) হাতে থাকা কালো স্কুল ব্যাগ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তুরাগের ধউর পুলিশে বক্সের সামনের চেকপোস্ট থেকে শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাঈমুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর থানার মোশারফপুর এলাকার বজলুর রহমান ও মিনারা খাতুনের ছেলে।

এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে তুরাগ থানাধীন ধউর পুলিশ বক্সের সামনে পাকা সড়কে নিয়মিত তল্লাশিচৌকি পরিচালনা করছিল পুলিশ। এ সময় একটি সবুজ রঙের সিএনজিচালিত রিকশাকে থামার সংকেত দেওয়া হয়। পরে তল্লাশি চালানোর সময় যাত্রী আসনে বসা নাঈমুল ইসলামের হাতে থাকা কালো রঙের স্কুল ব্যাগে সন্দেহজনক বস্তু পাওয়া যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি খুলে ১২টি নীল রঙের পলিথিনে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি পলিথিনে ২০০টি করে মোট ২ হাজার ৪০০ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোস্তাফিজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈমুল দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

নাঈমুল দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক