ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরবাসীর সেবা ত্বরান্বিত করতে রাসিক প্রশাসকের নির্দেশ

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৬:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৬:৫৩:৪৮ অপরাহ্ন
নগরবাসীর সেবা ত্বরান্বিত করতে রাসিক প্রশাসকের নির্দেশ নগরবাসীর সেবা ত্বরান্বিত করতে রাসিক প্রশাসকের নির্দেশ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় নাগরিক সেবা আরও দ্রুত ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রশাসক। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরীর পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করা হচ্ছে। মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামীতে ‘প্রশাসক কাপ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ওয়ার্ড পর্যায়ে খেলাধুলার সুযোগ সৃষ্টি ও ফুটসাল স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি জানান, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের রাসিকের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হবে। নাগরিক নিরাপত্তা জোরদারে নগরীতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জার উন্নয়নেও সহযোগিতা করা হচ্ছে।

রাসিক প্রশাসক আরও বলেন, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্কের উন্নয়ন, আধুনিক শল্টার হাউজ নির্মাণ এবং পদ্মার মধ্যচরকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সভায় গত ৩০ জুন অনুষ্ঠিত কমিটির ১৩তম সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ করা হয়। এছাড়া ১৪ জুলাই অনুষ্ঠিত শিক্ষা, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা স্থায়ী কমিটির পঞ্চম ও ষষ্ঠ সভার প্রস্তাব অনুমোদন, ২১ জুলাই অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির মাসিক সভার প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় ৬ নম্বর ওয়ার্ড কার্যালয় ও নওদাপাড়া কাঁচা বাজার, লক্ষ্মীপুর-কাশিয়াডাঙ্গা সড়ক নির্মাণ প্রকল্পে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলকে অবশিষ্ট মূল্য পরিশোধ ও জমি রেজিস্ট্রির ব্যবস্থা এবং জেলা প্রশাসক আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে রাসিক ফুটবল দল পরিচালনা ও প্রয়োজনীয় ব্যয় অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক আব্দুস সালাম, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের