ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

নাবালক প্রেম ও পারিবারিক বিচ্যুতি: সমাজ-মনস্তাত্ত্বিক ও নৈতিক পর্যালোচনা

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১২:৫৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১২:৫৭:১৩ অপরাহ্ন
নাবালক প্রেম ও পারিবারিক বিচ্যুতি: সমাজ-মনস্তাত্ত্বিক ও নৈতিক পর্যালোচনা প্রতিকী ছবি
বর্তমান বাংলাদেশসহ উপমহাদেশীয় সমাজে একটি নীরব বিপর্যয় দেখা দিচ্ছে—স্কুলপড়ুয়া কিশোর-কিশোরীদের আগাম প্রেম, পালিয়ে যাওয়া এবং বিয়ে। অনেকেই এটিকে শুধু ‘নৈতিক অবক্ষয়’ বলেই দায়সারা করতে চান, কিন্তু বিষয়টি এর চেয়ে কয়েকগুণ জটিল ও গভীর। এটি কেবল পারিবারিক শিক্ষার ঘাটতি নয় বরং সমাজের মানসিক কাঠামো, প্রযুক্তির আগ্রাসন এবং মূল্যবোধের পরিবর্তনের প্রতিফলন।

মনোবিজ্ঞানী এরিক এরিকসন বলেন-
“Adolescence is the age of identity vs. role confusion.” অর্থাৎ, এই বয়সে একটি কিশোর বা কিশোরী নিজের পরিচয় ও অস্তিত্ব নিয়ে এক ধরনের দোলাচলে থাকে। সে জানতে চায়—আমি কে? কী চাই? কে আমাকে ভালোবাসে? এই সন্ধিক্ষণে যদি সে সঠিক দিকনির্দেশনা না পায়, তবে ভালোবাসা, স্বীকৃতি বা সাহচর্য খোঁজে ভুল জায়গায়। তখনই সে ভুল সিদ্ধান্তে পৌঁছায়—যেমন, প্রেমে জড়িয়ে পালিয়ে যাওয়া।

নিউরোসায়েন্স বলছে, এই বয়সে মানুষের প্রিফ্রন্টাল কর্টেক্স (decision making brain zone) পুরোপুরি গঠিত হয় না, ফলে তারা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ঝোঁক রাখে। যেমন—একটি অল্প বয়সী মেয়ে যখন ভাবে, আমার পরিবারের চেয়ে সে-ই আমাকে বেশি বোঝে, তখন তা বাস্তব নয়, বরং একধরনের মানসিক বিভ্রম।

আবার বিশ্বখ্যাত সমাজতাত্ত্বিক জিগমুন্ট বাউম্যান তার “Liquid Love” গ্রন্থে বলেন, “In the age of liquid modernity, relationships are short-lived, impulsive and often immature.” এই ‘liquid modernity’—অর্থাৎ তরল আধুনিকতার যুগে প্রেম আর আবেগে ধৈর্য নেই, বন্ধন নেই, স্থায়িত্ব নেই। মোবাইল ফোনের একটি বার্তা, ফেসবুকের একটি ইনবক্স বা ইউটিউবের একটি রোমান্টিক শর্টফিল্মই হয়ে উঠছে সিদ্ধান্তের ভিত্তি। এমনকি বয়ঃসন্ধিকালের মানসিক দুর্বলতার সঙ্গে প্রযুক্তির এই মোহজাল মিলে গিয়ে কিশোর-কিশোরীদের বাস্তববিচ্ছিন্ন করে তোলে।

দার্শনিক সোয়ামি বিবেকানন্দ বলেছিলেন- “Education is the manifestation of the perfection already in man.” কিন্তু আমাদের দেশে সেই শিক্ষার ভিতেই যদি পারিবারিক মূল্যবোধ, আত্মসংযম ও জীবনের মূল উদ্দেশ্য শেখানো না হয়, তবে তা কেবল সার্টিফিকেট অর্জনের পথেই সীমাবদ্ধ থাকে।

যেখানে মা-বাবা সারাদিন কর্মব্যস্ত, সন্তানরা বড় হচ্ছে টিকটক ও রিল ভিডিও দেখে—সেখানে আবেগের বিকাশ ঘটছে বাণিজ্যিক ভালবাসার গানে আর কৃত্রিম রোমান্টিক গল্পে।

বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক নাটক, মিউজিক ভিডিও, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার—সব জায়গাতেই প্রেমের একটি গ্ল্যামারাইজড, অবাস্তব রূপ প্রচারিত হচ্ছে। তরুণরা দেখে প্রেম মানেই ‘অ্যাডভেঞ্চার’, ‘নির্বিচারে স্বাধীনতা’ অথবা ‘পালিয়ে গিয়ে বিয়ে’। অথচ বাস্তবতা তার বিপরীত।

মহাত্মা গান্ধী বলেছিলেন:
“Real love is not just a fleeting emotion; it is responsibility, sacrifice and commitment.”
এই শিক্ষাটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী, যৌনতা, সম্পর্ক ও আবেগগত শিক্ষা (Comprehensive Sexuality Education) কিশোর-কিশোরীদের আত্মসচেতন করে তোলে, তারা ভুল সিদ্ধান্তে কম যায়। কিন্তু বাংলাদেশে যৌনতা ও সম্পর্ক নিয়ে আলোচনা আজও ‘ট্যাবু’। ক্লাসে জীববিজ্ঞানে মানব প্রজনন অধ্যায় এলে শিক্ষকেরাও মুখ ঘুরিয়ে নেন। ফলে শিক্ষার্থীরা তথ্য খুঁজে নেয় গুগল বা ইউটিউব থেকে—যা অনেক সময় বিভ্রান্তিকর ও ক্ষতিকর হয়।

বিখ্যাত মনীষীদের আরও দৃষ্টিভঙ্গি রয়েছে এ সম্পর্কে, রবীন্দ্রনাথ ঠাকুর ‘ছুটি' গল্পে দেখিয়েছেন—একটি শিশুর মনোভাব বোঝা কতটা জরুরি, তা না বুঝলে সে কতখানি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অল্ডাস হাক্সলি বলেন- “Experience is not what happens to a man. It is what a man does with what happens to him.” অর্থাৎ কিশোরদের প্রেম-আবেগ একদম অপ্রাকৃতিক নয়, কিন্তু সেই আবেগকে কীভাবে তারা মোকাবিলা করে, সেটাই আসল শিক্ষা।

নেলসন ম্যান্ডেলা বলেছিলেন:
“Education is the most powerful weapon which you can use to change the world.” কিন্তু সেই শিক্ষার অভ্যন্তরীণ কাঠামো যদি মূল্যবোধহীন হয়, তাহলে পরিবর্তন নয়—বিপর্যয় আসবে।

এখন এই মহামারির সমাধান ও করণীয় হতে পারে-
পরিবারে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলা, সন্তানের সঙ্গে নিয়মিত খোলামেলা আলোচনা, তাদের অনুভূতির মর্যাদা দেওয়া, বিদ্যালয়ে কাউন্সেলিং ও জীবন দক্ষতা শিক্ষা চালু করা, যৌনতা সম্পর্ক ও দায়িত্ব নিয়ে শিক্ষার ক্ষেত্র সম্প্রসারিত করা, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ ও সচেতনতা রাষ্ট্রীয় পর্যায়ে কিশোর উপযোগী কনটেন্ট প্রচার ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ করা, সংবাদমাধ্যম ও সংস্কৃতিজগতের ইতিবাচক ভূমিকা
নাটক, সিনেমা ও গানে নাবালক প্রেমের রোমান্টিকীকরণ কমিয়ে বাস্তবচিত্র তুলে ধরা।

১৪-১৫ বছরের কিশোর বয়স মানেই প্রেম নয়, কিন্তু সেই বয়সে প্রেম, আবেগ ও সম্পর্ক এক বাস্তব অনুভব—যা সমাজ, পরিবার ও শিক্ষার মাধ্যমে সঠিক পথে পরিচালনা করা জরুরি। নতুবা তারা পালিয়ে গিয়ে শুধু নিজেকে নয়, পুরো সমাজকেই একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।

সমাজচিন্তক কার্ল ইয়ুং বলেছিলেন-
 “The greatest burden a child must bear is the unlived life of the parents.” সন্তানের প্রতিটি পদক্ষেপে পিতা-মাতার অসম্পূর্ণ স্বপ্ন, অব্যক্ত ভয় এবং অপ্রস্তুত সমাজের প্রতিফলন থাকে। তাই প্রয়োজন সেই সমাজকে প্রস্তুত করা—ভালোবাসাকে নয়, দায়িত্বকে আগে বোঝানোর মতো করে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা