ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ সিডিএ প্রকৌশলী হাসানকে নিয়ে অপপ্রচার বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩ রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ রাজশাহীতে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এক হাজার তালগাছের চারা রোপণ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০১:১৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০১:১৬:০১ পূর্বাহ্ন
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩
নওগাঁর আত্রাইয়ের বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় শনিবার (২৯ আগষ্ট) বিকালে ৭ম শ্রেণী পড়ুয়া (১২) এক ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান শেষে আসামী নিয়ে ফেরার পথে সরকারি কাজে বাধা, পুলিশ ও স্টাফদের ওপর হামলা এবং আসামী ছিনতাইয়ের চেষ্টা চালায় বরের স্বজন সহ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বরসহ তিনজনকে গ্রেফতার করে।

​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। আদালত অভিযুক্ত বর আল-আমিনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় স্থানীয় ২৫-৩০ জন সরকারি গাড়ি আটকে পুলিশ ও স্টাফদের ওপর আক্রমণ করে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হলে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম এর সহযোগিতায় অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর আল- আমিনসহ ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পাওয়ামাত্রই দ্রুত অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠিয়ে বরসহ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন এবং সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে  আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​এ ঘটনায় বাল্যবিবাহের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোঃ মুন্নাফ, রাব্বি, ইউনুস ও সজল’সহ ৪ জন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা