ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ সিডিএ প্রকৌশলী হাসানকে নিয়ে অপপ্রচার বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩ রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ রাজশাহীতে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এক হাজার তালগাছের চারা রোপণ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১২:৪৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১২:৪৪:০৬ পূর্বাহ্ন
বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩ বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩
মাঠে চড়তে দেওয়া ছাগল আর ঘরে ফিরল না। দুশ্চিন্তায় খোঁজ নিতে গিয়ে বিধবা মানিকা খাতুন জানতে পারেন, তিন যুবক একটি কালো ছাগল অটোরিকশায় তুলে নিয়ে গেছে। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন-আর সেই সূত্র ধরেই বেরিয়ে আসে চুরির রহস্য। অভিযানে তিন যুবককে গ্রেপ্তারের পাশাপাশি পার্শ্ববর্তী হরিপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ছাগলটি।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে হরিপুর উপজেলার ভূতডাঙ্গী গ্রাম থেকে ছাগলটি উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, রাণীশংকৈল পৌরসভার মধ্যভান্ডারা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী মানিকা খাতুন (৪৮) সংসারের খরচ মেটাতে তিনটি ছাগল পালন করেন। গত ২৬ আগস্ট সকালে তিনি ছাগলগুলো ভান্ডারা দাখিল মাদ্রাসা মাঠে চড়তে দেন।

বিকেলে মাঠে গিয়ে দেখেন, একটি কালো রঙের হালুয়ান ছাগল নেই। ছাগলটির সন্ধানে আশপাশে খোঁজ শুরু করলে এক প্রতিবেশীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পান মানিকা।

তিনি জানতে পারেন, ওই দিন বিকেলে তিন যুবক একটি কালো রঙের ছাগল সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে গেছে। তথ্যটি পুলিশকে জানানো হলে পৌর শহরের ভান্ডারা ডায়াবেটিস মোড়ে অভিযান চালিয়ে শাহীন আলম (২৪) নামে এক যুবককে শনাক্ত করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীন আলম, জুয়েল রানা (২১) ও রাসেল রানা (২৪)কে আটক করে। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিপুর উপজেলার ভূতডাঙ্গী গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় প্রায় পাঁচ হাজার টাকা মূল্যের চুরি যাওয়া ছাগলটি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাহেদা বেগম (৬০) নামে এক নারী পালিয়ে যান।

উদ্ধার হওয়া ছাগল ও গ্রেপ্তার তিন যুবককে রাণীশংকৈল থানায় নেওয়া হয়েছে।এ ঘটনায় মানিকা খাতুন বাদী হয়ে শাহীন আলম, জুয়েল রানা, রাসেল রানা ও সাহেদা বেগমকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

রাণীশংকৈল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা